ফাইল ছবি
ঢাকা: নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ৫ দিনেই দেশে ৫৬ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬৮৩ কোটি ২০ লাখ টাকা।
সোমবার (৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরিফ হোসেন খান বলেন, চলতি জুলাইয়ের প্রথম ৫ দিনে দেশে ৫৬ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এরমধ্যে শুধু রোববারই (৫ জুলাই) ২১ কোটি ৯০ লাখ ডলার এসেছে। যেখানে গত বছরের একই সময়ের মধ্যে দেশে ৪১ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।
এর আগে, সদ্য বিদায়ী জুনের ৩০ দিনে দেশে ২৮১ কোটি ৬৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩৪ হাজার ৬৪১ কোটি টাকার বেশি।
অন্যদিকে গত ২ জুলাই পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ছিল ৩৭ হাজার ৬৫৮ দশমিক ৬৩ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যার পরিমাণ ৩৩ হাজার ১৩ দশমিক ১৯ মিলিয়ন ডলার।
পিএস
আপনার মতামত লিখুন :