ফাইল ছবি
ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত ব্লু-চিপ সূচক ডিএস৩০-এর অর্ধবার্ষিক পুনর্বিন্যাস (সেমি-অ্যানুয়াল রিব্যালান্সিং) সম্পন্ন হয়েছে। এতে নতুন করে তিনটি কোম্পানি যুক্ত হয়েছে এবং বিদ্যমান তিনটি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে। আগামী ১৯ জুলাই থেকে এটি কার্যকর হবে।
রোববার (১২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
নতুন করে ডিএস৩০ সূচকে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো- বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম), দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)।
অন্যদিকে সূচক থেকে বাদ পড়া তিন কোম্পানি হলো- কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি এবং লিন্ডে বাংলাদেশ লিমিটেড।
ডিএসইর সূচক পদ্ধতি অনুযায়ী, প্রতি ছয় মাস অন্তর ডিএস৩০ সূচকের কোম্পানিগুলো পর্যালোচনা ও সমন্বয় করা হয়। এ সময় কোম্পানির ফ্রি-ফ্লোট বাজার মূলধন, শেয়ার লেনদেনের তারল্য, আর্থিক সক্ষমতা এবং অন্যান্য নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে নতুন কোম্পানি অন্তর্ভুক্ত ও অযোগ্য কোম্পানি বাদ দেওয়া হয়।
এএইচ/পিএস
আপনার মতামত লিখুন :