কৃষি ঋণের সুদ কমিয়ে সর্বোচ্চ ৭% করল বাংলাদেশ ব্যাংক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৬, ০২:৩৬ পিএম
কৃষি ঋণের সুদ কমিয়ে সর্বোচ্চ ৭% করল বাংলাদেশ ব্যাংক

ফাইল ছবি

ঢাকা: কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা বাড়াতে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কৃষক পর্যায়ে ঋণের সুদহার ৮ শতাংশ থেকে কমিয়ে সর্বোচ্চ ৭ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করে। 

নতুন নির্দেশনা অনুযায়ী, অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৩ শতাংশ সুদ বা মুনাফায় পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। আর কৃষক বা গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সরল সুদে ঋণ দিতে হবে। ইসলামী ব্যাংকের ক্ষেত্রেও মুনাফার হার ৭ শতাংশের বেশি হতে পারবে না।

পুনঃঅর্থায়ন নেওয়ার সর্বোচ্চ ১৮ মাসের মধ্যে ব্যাংকগুলোকে আসল ও সুদ বা মুনাফা পরিশোধ করতে হবে।

এ ছাড়া ৭ শতাংশের বেশি সুদ বা মুনাফা আদায় কিংবা অর্থের অপব্যবহার হলে অতিরিক্ত ২ শতাংশ হারে সুদ বা মুনাফা আরোপ করে তা এককালীন আদায়ের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কৃষকদের জানাতে ব্যাংকের শাখায় ৭ শতাংশ সুদে কৃষি ঋণ দেওয়ার তথ্যসংবলিত ব্যানার টাঙানোর নির্দেশও দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

এএইচ/পিএস

Link copied!