বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, ছুটি শিক্ষার্থীদের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১১, ২০২৬, ০৬:২৫ পিএম
বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, ছুটি শিক্ষার্থীদের

ফাইল ছবি

ঢাকা: পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এদিন সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চলবে।

আখেরি চাহার সোম্বা ইসলামী সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ একটি দিন হলেও সরকারি ছুটির তালিকায় এটি সাধারণ ছুটি হিসেবে অন্তর্ভুক্ত নয়। তাই সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এদিন কোনো বাধ্যতামূলক ছুটি থাকছে না।

একইভাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও স্বাভাবিক নিয়মে তাদের কার্যক্রম পরিচালনা করবে। অন্যান্য করপোরেট ও বেসরকারি প্রতিষ্ঠানেও দিনটি সাধারণ কর্মদিবস হিসেবে পালিত হবে।

তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকায় আখেরি চাহার সোম্বা অন্তর্ভুক্ত। ফলে এসব প্রতিষ্ঠানে ওই দিন ছুটি থাকে।

এ ছাড়া কোনো কর্মজীবী ব্যক্তি চাইলে নিজ ধর্মীয় বিশ্বাস বা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ঐচ্ছিক ছুটির জন্য আবেদন করতে পারেন। তবে সেটি প্রতিষ্ঠানের অনুমোদনসাপেক্ষ।

পিএস

Link copied!