ছবি : প্রতিনিধি
ঢাকা: দুইদিন আগের ঘটনা নিয়ে ধানমন্ডি আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।
এ বিষয়ে তিনি বলেন, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের সংঘর্ষের মূল কারণ ওরাই ভালো বলতে পারবে। এদের মধ্যে কখন কি নিয়ে বাধে তা বোঝা মুশকিল। তবে মারামারি লাগলে আমাদের মাঠে নামতে হয়। তাদেরকে বুঝিয়ে শুনিয়ে বিদায় করেছি।
আজকে আইডিয়ালের শিক্ষার্থীরা আমাদের একটি বাস আটকে রেখেছিলো পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে।
সংঘর্ষের সাথে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সংঘর্ষে যারা জড়ায় তাদের সবাইকে আমরা ডিটেক্ট করতে পারি না। তবে পুলিশ চাইলে ব্যবস্থা নিতে পারে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা তথ্য প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।
হতাহতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আজকে আমাদের একজন শিক্ষার্থী আহত হয়েছে। গত পরশু দিন আমাদের কলেজের একজন এসোসিয়েট প্রফেসর আহত হয়েছেন। উনার সিটি স্ক্যান করানো হয়েছে। উনি সাইন্সল্যাব মোড়ে ঢাকা কলেজের শিক্ষার্থীকে আইডিয়ালের শিক্ষার্থীদের মারধরের হাত থেকে বাঁচানোর জন্য গিয়ে আহত হন। বর্তমানে তিনি রেস্টে আছেন
এ বিষয়ে নিউমার্কেট থানার দায়িত্বরত এক পুলিশ সদস্য বলেন, শিক্ষার্থীরা কি কারণে মারামারি করে, তা তো ওরা বলে না, আমরা নিজেরাও জানি না, তারা কি কারণে এ সংঘর্ষ লিপ্ত হয়। এখন আমরা এই সংঘর্ষের কারণ অনুসন্ধান করার চেষ্টা করছি। এখন পর্যন্ত এই সংঘর্ষে উভয় কলেজের অনেক শিক্ষার্থীই গুরুতর আহত হয়ছেন। আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের অধ্যক্ষরা মিলে সবকিছু পর্যালোচনা করে যে সিদ্ধান্ত দিবে, সে অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো।
আপনার মতামত লিখুন :