ফাইল ছবি
ঢাকা: ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে ১২ হাজার ৩৮৫ জন উত্তীর্ণ হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সরকরি কর্ম কমিশন (পিএসসি) এ তথ্য জানিয়েছে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন জানান, পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটকের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
গত ৩০ জানুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পিএসসি জানিয়েছে, এর মধ্য দিয়েই শুরু হলো ‘১ বিসিএস, ১ বছর’-এর যাত্রা।
২০২৫ সালের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। গত ৪ ডিসেম্বর আবেদন শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর।
পিএসসির সম্ভাব্য রোডম্যাপ অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষা ও ফল প্রকাশ যথা সময়ে হলো। লিখিত পরীক্ষা ৯ এপ্রিল শুরু হয়ে ফল প্রকাশ ৩০ জুলাই।
আর মৌখিক পরীক্ষা ১০ আগস্ট শুরু হবে। ফল প্রকাশ ২৫ নভেম্বর।
পিএস
আপনার মতামত লিখুন :