২৯ অক্টোবরের মধ্যে এইচএসসির ফল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৬, ০৭:৪৬ পিএম
২৯ অক্টোবরের মধ্যে এইচএসসির ফল

ছবি : সংগৃহীত

ঢাকা: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের কথা বলেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

সোমবার (১২ অক্টোবর) এ প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানান তিনি।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে যেকোনো একদিন ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেলে ফলাফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ অগাস্ট শেষ হয়।

এবারের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হয়। 

পিএস
 

Link copied!