আলো, গ্ল্যামার আর তারকাদের ঝলমলে উপস্থিতিতে আবারও প্রাণ ফিরে পেল বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চ অস্কার। ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে। রোববার (১৫ মার্চ) রাতজুড়ে ছিল উত্তেজনা, প্রত্যাশা আর আবেগের মিশেল।
দেশ-বিদেশের নামী তারকাদের উপস্থিতিতে জমে ওঠা এই আয়োজনে শেষ পর্যন্ত সবার নজর কাড়ে পল থমাস অ্যান্ডারসনের সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।
একজন সাবেক বিপ্লবীর সংগ্রাম আর যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কঠিন জীবনের গল্প তুলে ধরা এই সিনেমাটি সেরা চলচ্চিত্রসহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে অস্কার জিতে রাতটিকে নিজের করে নেয়।
মার্কিন সময় রোববার সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টা) শুরু হওয়া এই জমকালো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জনপ্রিয় কমেডিয়ান কোনান ও’ব্রায়েন। তার রসিকতা আর বুদ্ধিদীপ্ত উপস্থাপনায় শুরু থেকেই হাসি আর আনন্দে ভরে ওঠে পুরো অস্কার মঞ্চ।
চলুন জেনে নিই, উল্লেখযোগ্য বিভাগে এখন পর্যন্ত কারা কোন পুরস্কার পেলেন—
সেরা পরিচালক: পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা অভিনেতা: মাইকেল বি জর্ডান (সিনার্স)
সেরা পার্শ্ব অভিনেতা: শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যামি ম্যাডিগান (ওয়েপনস)
সেরা মৌলিক চিত্রনাট্য: সিনার্স
সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: কেপপ ডেমন হান্টার্স
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড: দ্য গার্ল হু ক্রাইড পার্লস
সেরা কস্টিউম ডিজাইন: ফ্রাঙ্কেনস্টাইন
সেরা মেকাপ ও হেয়ারস্টাইলিং: ফ্র্যাঙ্কেস্টাইন
সেরা প্রোডাকশন ডিজাইন: ফ্র্যাঙ্কেস্টাইন
সেরা সম্পাদনা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা ভিজুয়াল ইফেক্টস: অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ
সেরা মৌলিক গান: গোল্ডেন (কেপপ ডেমন হান্টার্স)
সেরা মৌলিক সংগীত: সিনার্স
সেরা সাউন্ড: এফ১
সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম: মিস্টার নোবডি এগেনস্ট পুতিন
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: সেন্টিমেন্টাল ভ্যালু
সেরা সিনেমাটোগ্রাফি: সিনার্স
এম
আপনার মতামত লিখুন :