পূজা নয় যেন ‘হৃদি ভেসে যায় অলকানন্দা জলে’

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১, ০১:২২ পিএম
পূজা নয় যেন ‘হৃদি ভেসে যায় অলকানন্দা জলে’

ছবি : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পূজা চেরি

ঢাকা : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পূজা চেরির দেখা মিলল টাঙ্গুয়ার হাওরের জলে। তাকে দেখে মনে হচ্ছে ইঞ্জিনচালিত ট্রলারে বসে দূর আকাশের দিকে তাকিয়ে ভাসছেন এই অভিনেত্রী। জয় গোস্বামীর কবিতা ‘হৃদি ভেসে যায় অলকানন্দা জলে’ মতো সাদা শাড়ীতে বেশ লাগছিল তাকে। মনে হচ্ছিল কোনো এক কবিতায় মাঝে ডুব দিয়েছেন ‘পোড়ামন ২’ অভিনেত্রী।

তবে পূজার টাঙ্গুয়ার হাওরে যাওয়ার কারণ একটি সিনেমা। যার নাম ‘হৃদিতা’। সিনেমাটির একটি গানের শুটিং করতেই সেখানে গত ১৮ সেপ্টেম্বর সেখান যান পূজা। সঙ্গে আছেন সিনেমার নায়ক এবিএম সুমন, পরিচালকসহ একটি টিম।

২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক যুগল পরিচালক ইস্পাহানি আরিফ জাহান। সে সূত্রে জানা যায়, সিনেমাটির শুটিং শেষ হয়ে গেলেও একটি গানের শুটিং এখনো বাকি। সেই গানের শুটিং করতেই তাদের টাঙ্গুয়ার হাওরে যাওয়া।

আনিসুল হকের উপন্যাস ‘হৃদিতা’ থেকে নির্মিত হচ্ছে সিনেমাটি। এর মাধ্যমে প্রথমবার এবিএম সুমনের সঙ্গে জুটি বেঁধেছেন পূজা।

পূজা বলেন, ‘এমন সুন্দর জায়গা। দেখেই নিজের ভেতরে প্রশান্তি চলে এসেছে। গানের শুটিংয়ে এখানে এলেও মনে হচ্ছে পিকনিকে এসেছি। শুটিংয়ের ফাঁকে উপভোগ করেছি সময়টা, জায়গাটা।’

এ নায়িকা আরও যোগ করেন, `এখানে নানা জাতের পাখির কলতান আর হিজল বনের অপরূপ সৌন্দর্যের সমাহার দেখেছি। শুটিংয়ের পাশাপাশি আমরা টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য দারুণ উপভোগ করেছি।'

সিলেট থেকেই ফিরেই পূজা চেরি শাকিব খানের বিপরীতে `গলুই' নামে আরেকটি অনুদানের সিনেমার শুটিং করবেন। এটির পরিচালক এস এ হক অলিক

সোনালীনিউজ/এসএন

Link copied!