ঈদুল আজহায় আসছে শাকিব খানের ‘রকস্টার’, জানা গেল নায়িকার নাম

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৯:৪৬ পিএম
ঈদুল আজহায় আসছে শাকিব খানের ‘রকস্টার’, জানা গেল নায়িকার নাম

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। এবার আনুষ্ঠানিকভাবে জানা গেল, ছবিটিতে তার বিপরীতে অভিনয় করছেন ছোটপর্দার অভিনেত্রী সাবিলা নূর।

এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো বড়পর্দায় জুটি বাঁধছেন শাকিব খান ও সাবিলা নূর। এর আগে তারা একসঙ্গে কাজ করেছিলেন ‘তাণ্ডব’ সিনেমায়। নতুন এই জুটি নিয়ে ইতোমধ্যেই দর্শকমহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

প্রকাশিত নতুন পোস্টারে শাকিব খানকে দেখা গেছে ভিন্ন লুকে—ড্রেডলক হেয়ারস্টাইল ও ট্যাটু করা ‘রকস্টার’ চরিত্রে। তার পাশে সাবিলা নূরের উপস্থিতি সিনেমাটির রোমান্টিক আবহের ইঙ্গিত দিচ্ছে।

সিনেমাটি নির্মাণ করছেন আজমান রুশো, প্রযোজনায় রয়েছে সান কমিউনিকেশনস। চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন।

নির্মাতা ও সংশ্লিষ্টরা জানিয়েছেন, বড় বাজেটের এই সিনেমাটি আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।

সামাজিক মাধ্যমে পোস্টার প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই মনে করছেন, শাকিব-সাবিলা জুটি আবারও নতুন চমক নিয়ে আসতে যাচ্ছে ঈদের বড় পর্দায়।

এম

Link copied!