ফাইল ছবি
ঢাকা: হাম উপসর্গে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও উপসর্গ শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭৫ জনের শরীরে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে দুজন এবং ঢাকা বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩১ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭৩৬ জনের।
পিএস