ডেঙ্গুতে নতুন শনাক্ত ৭৫৬ রোগী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১১, ২০২৬, ০৭:৫৩ পিএম
ডেঙ্গুতে নতুন শনাক্ত ৭৫৬ রোগী

ফাইল ছবি

ঢাকা: মশাবাহিত রোগ ডেঙ্গু নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৭৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ২০ হাজার ৮২৭ জনে। আর প্রাণ গেছে ৬১ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১১০ জন ও দক্ষিণ সিটির হাসপাতালে ১০৬ জন ভর্তি হন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ১৫৮ জন ভর্তি হয়েছেন।

অপরদিকে বরিশাল বিভাগের হাসপাতালে ৮০ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, খুলনায় ১০১ জন ও ময়মনসিংহে ২৭ জন, রাজশাহীতে ৬৩, রংপুরে ১৭ এবং সিলেটে পাঁচজন হাসপাতালে ভর্তি হন।

পিএস

Link copied!