ফাইল ছবি
মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত সময়ে নতুন করে আরও ১ হাজার ৯২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
নতুন এই সংখ্যা নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪২৭ জনে। অন্যদিকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৯৬৪ জনে।
পরিসংখ্যান অনুযায়ী, মাস হিসেবে চলতি বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে অক্টোবরে। সদ্য বিদায়ী এই মাসে এডিস মশাবাহিত রোগটিতে প্রাণ হারিয়েছেন ১৭৪ জন। এর আগে গত সেপ্টেম্বরে দ্বিতীয় সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়েছিল।
এর আগে গত বছর সারাদেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। তার আগের বছর ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।
এসএইচ