ডেঙ্গুতে প্রাণ গেল আরও তিনজনের, হাসপাতালে ভর্তি ৩৬৩

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৪:৫০ পিএম
ডেঙ্গুতে প্রাণ গেল আরও তিনজনের, হাসপাতালে ভর্তি ৩৬৩

ঢাকা : দেশে মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩০ জনে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যুর পাশাপাশি রোগটিততে আক্রান্ত হয়ে আর ৩৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১১২ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৮৮ জন, ঢাকা বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন ও সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।

চলতি চছর ডেঙ্গুতে আক্রান্ত যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৭১ জন পুরুষ ও ৫৯ জন নারী। এছাড়া এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৩ হাজার ৩০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

পিএস

Link copied!