পিরোজপুরে ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

  • পিরোজপুর প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৯:৩১ পিএম
পিরোজপুরে ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

ছবি: প্রতিনিধি

পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সুন্দরবন সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলার কে এম লতিফ ইনস্টিটিউশন প্রাঙ্গণে পরিবেশবাদী যুব সংগঠন ইয়ুথ ফর দি ম্যানগ্রোভ, মঠবাড়িয়া এর উদ্যোগে এবং উন্নয়ন সংস্থা রূপান্তর এর সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় রূপান্তরের জেলা প্রকল্প কর্মকর্তা শাহিদা বানু সোনিয়া, সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল অভিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এসএইচ 

Link copied!