ফাইল ছবি
ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় শুধু হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৩৩৪ জন হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে উপসর্গে ১ হাজার ২৯২ জনের আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৪২ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ২৯২ জন এবং গত ১৫ মার্চ থেকে ২ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭৩ হাজার ৩৬২ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৪৩ জন, গত ১৫ মার্চ থেকে ২ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯ হাজার ১৩৬ জন।
১৫ মার্চ থেকে ২ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ হাজার ১০৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৪ হাজার ৮১২ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৬ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫০৪ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। এবং ১৫ মার্চ থেকে ২ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯০ জনের মৃত্যু হয়েছে।
পিএস
আপনার মতামত লিখুন :