হাম ও উপসর্গে আরও ৭ শিশুর প্রাণহানি

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৬, ০৪:০৯ পিএম
হাম ও উপসর্গে আরও ৭ শিশুর প্রাণহানি

ফাইল ছবি

ঢাকা: দেশে হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে একজন এবং হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এক হাজার ২৯৫ জন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২৩২ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লাখ ২৩ হাজার ৭৮৪ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৩ হাজার ৫৪১ জন।
 
গত ১৫ মার্চ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৯৯ হাজার ১২৭ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৯১ হাজার ৯০ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ১৩৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

পিএস

Link copied!