মোজতবা খামেনির ‘মাথার দাম ১ কোটি ডলার’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৯:৫৮ এএম
মোজতবা খামেনির ‘মাথার দাম ১ কোটি ডলার’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি ও তার ঘনিষ্ঠ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিষয়ে তথ্য দিলে সর্বোচ্চ ১ কোটি ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এই ঘোষণা দেওয়া হয়েছে।

মার্কিন ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস প্রকাশিত এক ব্যানারে মোজতবা খামেনির পাশাপাশি আলি আসগর হেজাজি, আলি লারিজানি, ইয়াহইয়া রহিম সাফাভি, স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এবং গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবের নামও তালিকাভুক্ত করা হয়েছে।

ওই কর্মসূচির দাবি, তারা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ের সঙ্গে যুক্ত। এসব ব্যক্তি বা তাদের নেটওয়ার্ক সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিলে সর্বোচ্চ ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র: তুর্কি টুডে।

এম

Link copied!