ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৯:৩০ এএম
ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত

ব্রাজিলের রিও ডি জেনিরোতে মাঝআকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাইলট ও আরোহীসহ মোট ৬ জন নিহত হয়েছেন। রয়টার্স জানিয়েছে এ খবর।

মাঝআকাশে সংঘর্ষের পর হেলিকপ্টার দুটি একটি বৈদ্যুতিক গাড়ির শোরুমের পার্কিং লটে ভেঙে পড়ে। এতে পার্কিং লটে থাকা প্রায় ২০টি বৈদ্যুতিক গাড়িতে আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক গাড়ির লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে। এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

এম

Link copied!