অনুমতি নিয়ে যে কেউ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ০৪:২৭ পিএম
অনুমতি নিয়ে যে কেউ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে

ছবি : সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থায় (আইএমও) নিযুক্ত ইরানের প্রতিনিধি জানিয়েছেন, নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থার জন্য ইরান সরকারের সঙ্গে সমন্বয় সাপেক্ষে বিদেশি জাহাজগুলো হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে।

ইরানের মেহের নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, একজন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যথাযথ নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা সাপেক্ষে হরমুজ প্রণালি সব ধরনের নৌযানের জন্য উন্মুক্ত। তবে ‘শত্রু’ দেশগুলোর সঙ্গে যুক্ত কোনো জাহাজ এ সুবিধার আওতায় পড়বে না।

তিনি আরও যোগ করেন যে, সামুদ্রিক নিরাপত্তা উন্নত করতে এবং নাবিকদের সুরক্ষায় ইরান আইএমও এবং অন্যান্য দেশগুলোর সাথে সহযোগিতা করতে প্রস্তুত।

তিনি আরও উল্লেখ করেন যে, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতির মূলে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ। সূত্র: আলজাজিরা।

পিএস

Link copied!