জাকারবার্গকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম ভারতের

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬, ০৩:২৭ পিএম
জাকারবার্গকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম ভারতের

ফাইল ছবি

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৩ জুলাইয়ের একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গকে তিন দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে দেশটির সংসদের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটি।

নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে ভারতে মেটার ‘সেফ হারবার’ সুরক্ষা প্রত্যাহারের সুপারিশ করা হতে পারে। একই সঙ্গে ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে কমিটি।

এ ছাড়া গুগল, ইউটিউব, এক্স, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটসহ বড় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত এবং নারীদের বিরুদ্ধে অপরাধ-সংক্রান্ত কনটেন্টের ক্ষেত্রে ভারতের প্রচলিত আইন কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে কমিটি।

উল্লেখ্য, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলার সময় নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যমে দুটি সেলফি ভিডিও বার্তা দিয়েছিলেন। এর মধ্যে একটি ভিডিও সাময়িকভাবে ব্লক করেছিল মেটা। এ নিয়ে সমালোচনা শুরু হলে প্ল্যাটফর্মটি দ্রুতই ভিডিওটি চালু করে দেয়।

এসআই

Link copied!