নতুন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিকল্পনা নেই: ইরান

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৩:১৫ পিএম
নতুন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিকল্পনা নেই: ইরান

ফাইল ছবি

ঢাকা: নতুন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।

ইসমাইল বাঘেই বলেন, ‘এই মুহূর্তে পরবর্তী কোনো আলোচনার সময়, স্থান বা কাঠামো নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই।’

এদিকে তেহরান প্রস্তাব নাকচ করে দিলেও আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানে যাচ্ছে। দলটির নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।  

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার ‘প্রতিনিধিরা’ সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ইসলামাবাদ পৌঁছাবে।

এর কিছুক্ষণ পরই হোয়াইট হাউস জানায়, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন, এই দলে ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার থাকবেন। তারা আগের দফার আলোচনাতেও অংশ নিয়েছিলেন।

পিএস

Link copied!