ফাইল ছবি
ঢাকা: ডায়াবেটিস চিকিৎসায় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে জাপানের নতুন এক বৈজ্ঞানিক অগ্রগতি। গবেষকরা জানিয়েছেন, ভবিষ্যতে ইনজেকশনের বদলে ট্যাবলেটের মাধ্যমেই ইনসুলিন নেওয়া সম্ভব হতে পারে।
দীর্ঘদিন ধরে ইনসুলিন ট্যাবলেট তৈরির চেষ্টা হলেও মানবদেহের পরিপাকতন্ত্র বড় বাধা হয়ে দাঁড়ায়। পাকস্থলীর এনজাইম ইনসুলিন ভেঙে ফেলায় তা রক্তে পৌঁছাতে পারে না।
তবে জাপানের কুমামতো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ‘ডিএনপি পেপটাইড’ নামের বিশেষ এক উপাদান ব্যবহার করে এই সমস্যার সম্ভাব্য সমাধান দেখিয়েছেন। এটি ইনসুলিনকে ক্ষুদ্রান্ত্র পেরিয়ে রক্তপ্রবাহে পৌঁছাতে সহায়তা করে।
গবেষণায় দুটি পদ্ধতিতে পরীক্ষা চালিয়ে ইতিবাচক ফল পাওয়া গেছে। পরীক্ষাগারে ডায়াবেটিস আক্রান্ত ইঁদুরের রক্তে শর্করার মাত্রা কমাতে সফল হয়েছে এই প্রযুক্তি। নতুন পদ্ধতিতে ইনসুলিনের শোষণ ক্ষমতা ৩৩ থেকে ৪১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও বড় প্রাণীর ওপর পরীক্ষা চলছে। সফল হলে ভবিষ্যতে মানুষের ওপর প্রয়োগ করা হবে। বিশেষজ্ঞদের মতে, এটি কার্যকর হলে ডায়াবেটিস রোগীদের চিকিৎসা হবে আরও সহজ ও কম কষ্টদায়ক।
এসআই
আপনার মতামত লিখুন :