তোমার জন্য 

  • মো. মাহমুদুর রহমান | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৬, ০৩:১২ পিএম
তোমার জন্য 

ফাইল ছবি

স্নিগ্ধ সকাল পাখিদের কোলাহল, 
হারিয়ে গেছি ওই অজানায়। 

শুভ্র আকাশ দখিনা বাতাস, 
মন ছুটে চলেছে ওই অজানায়। 

শ্রাবনের মেঘ একটু আবেগ, 
খুঁজে বেড়াই তোমায় কল্পনায়। 

কুয়াশা মাখা ভোর আবেগের চাদর, 
উদাসী মন শুধু চায় তোমায়। 

জ্যোৎস্নার রাত ঝিঁঝিঁ পোকার ডাক,
তুমি আছো নিস্তব্ধ নীরবতায়। 

মেঘলা আকাশ মনটা উদাস, 
ভাবছি বসে জানালায়। 

বৃষ্টি ভেজা দিন স্বপ্ন বিলীন,
পথ চেয়ে আছি প্রতীক্ষায়।

নিশীত রাত দিয়েছো আঘাত, 
প্রতীক্ষায় আছি সারারাত।

Link copied!