স্বপ্নের ক্রিসেন্ট 

  • মো. মাহমুদর রহমান | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৬, ০৭:০৫ পিএম
স্বপ্নের ক্রিসেন্ট 

ফাইল ছবি

ফিরে যেতে ইচ্ছে হয়, 
আবার সেই কৈশোরে, 
কি সোনালী দিন ছিল আহারে। 
আমাদের সবার প্রিয় ক্রিসেন্ট,
সত্যি অন্যরকম এক সেন্টিমেন্ট। 

যেখানে কেটেছে শৈশব, 
জীবনের প্রতিটি দিনই তখন ছিল উৎসব।

খোলা মাঠ শূন্য আকাশ, 
বন্ধুদের নিঃশ্বাস,
অবিচল আস্থা ও বিশ্বাস। 

হারিয়ে যাওয়া মন, 
খুঁজে ফেরে এখন,
স্মৃতির পাতায় জমেছে যে কান্নার প্লাবন।

স্কুলের করিডোর, 
শিক্ষকদের স্নেহ আদর,
মাঝে মাঝে করা শাসন। 
ক্লাস রুমে শেষ বেঞ্চে আসন।
ছুটির ঘন্টা চঞ্চল মনটা। 
চাতক পাখি মন উড়ে যায় কখন। 

ভৈরব নদীর ঢেউ...
বয়ে চলে নিরবধি, ছুঁয়ে যায় পাড়,
বুকে তার জমা আছে কত গল্প আর।
রূপালি চাঁদের আলো নেচে যায় জলে,
শান্ত বাতাস যেন কানে কথা বলে।

Link copied!