ফাইল ছবি
ঢাকা: র্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো ধরনের সুনির্দিষ্ট জঙ্গি হামলার শঙ্কা নেই। তবে জঙ্গি হামলার প্রত্যক্ষ হুমকি না থাকলেও সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শেরে বাংলানগরস্থ রাজধানী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য র্যাবের পর্যাপ্ত জনবল এবং উন্নত প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে।
তিনি আরও বলেন, ঝুঁকি কেবল তাদেরই আছে, যারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার অপচেষ্টা চালাবে। যারা জাল ভোট দেওয়ার চেষ্টা করবে কিংবা নির্বাচনের দিন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে র্যাবের ডিজি জানান, নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে যদি কেউ নাশকতা বা ভাঙচুর করার চেষ্টা করে, তবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
পিএস
আপনার মতামত লিখুন :