নতুন মন্ত্রীদের জন্য সংসদ ভবনে যাচ্ছে ৫০ গাড়ি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০২:০৪ পিএম
নতুন মন্ত্রীদের জন্য সংসদ ভবনে যাচ্ছে ৫০ গাড়ি

ছবি : সংগৃহীত

ঢাকা: নতুন মন্ত্রিসভার মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য জাতীয় সংসদ সচিবালয়ের দক্ষিণ প্লাজায় যাচ্ছে ৫০টি গাড়ি দুপুর থেকে গাড়িগুলো সচিবালয় ছাড়তে শুরু করে।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গাড়িগুলো শপথের পর নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে তাদের বাড়িতে যাবে। প্রতিটি গাড়ির সঙ্গে একজন লিঁয়াজো অফিসার রয়েছেন।

গাড়িগুলোর মধ্যে ৩৩টি টয়োটা ক্যামরি এবং ১৭টি মিৎসুবিশি ল্যান্সার।

শপথ অনুষ্ঠানে দায়িত্ব পালনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে দুপুর ১২টার পর থেকে একাধিক মাইক্রোবাস সচিবালয় ছেড়ে সংসদ ভবনের উদ্দেশ্যে যাত্রা করেন।

এর আগে সকাল সাড়ে ১০টার থেকে গাড়িগুলো পরিবহন পুল থেকে সচিবালয়ে আসতে শুরু করে। পরিবহন পুলের কর্মকর্তারা জানিয়েছেন, তারা ৬৮টি গাড়ি প্রস্তুত রেখেছিলেন। এরমধ্যে ৪৫টি গাড়ি প্রথমে সচিবালয়ে এনে রাখা হয়। এরপর আরও কয়েকটি গাড়ি আসে। 

বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। এর আগে বেলা ১১ টার দিকে শপথ নেন নতুন নির্বাচিত সংসদ সদস্যরা। 

পিএস

Link copied!