যুদ্ধের ছবি-ভিডিও ফেসবুকে দিলে শাস্তি, জরুরি সতর্কবার্তা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৭:৪৪ পিএম
যুদ্ধের ছবি-ভিডিও ফেসবুকে দিলে শাস্তি, জরুরি সতর্কবার্তা

ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশিদের মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ সংক্রান্ত যে কোনো ছবি বা ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে না দিতে অনুরোধ জানিয়ে জরুরি সতর্কবার্তা দিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।

বুধবার (১ এপ্রিল) এক জরুরি বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশিদের এ বিষয়ে সতর্ক করা হয়।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিম্নোল্লিখিত সতর্কতাবাণী প্রচার করা হয়েছে। মিসাইল বা ড্রোন প্রতিরোধ অথবা মিসাইল বা ড্রোন প্রতিরোধ করার পর মাটিতে পতিত হওয়া পরবর্তী যে কোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ করা, আদান প্রদান করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা আইনত দণ্ডনীয় এবং এর জন্য শাস্তির সম্মুখীন হতে হবে।

এ প্রেক্ষাপটে সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ সংক্রান্ত যে কোনো ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক, ইউটিউব, এক্স, প্রভৃতি) প্রচার, মোবাইলে সংরক্ষণ এবং পারস্পরিক আদান-প্রদান করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হলো।

এসআই

Link copied!