মন্ত্রিসভায় ৬ সিদ্ধান্ত

অফিস সময় ৯টা-৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়, কমেছে ব্যাংক লেনদেনের সময়

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৬:১১ এএম
অফিস সময় ৯টা-৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়, কমেছে ব্যাংক লেনদেনের সময়

জ্বালানি সাশ্রয়ে অফিস ও ব্যাংকের সময়সূচি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সঙ্গে মার্কেট-শপিং মল বন্ধের সময়েও পরিবর্তন আনা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে অফিসের সময়সূচিতে পরিবর্তন আসছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস চলবে সকাল নয়টা থেকে বিকেলে চারটা পর্যন্ত অফিস চালু থাকবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে নাসিমুল গনি বলেন, আজকে মূলত আলোচনাটা হয়েছে, আমরা কিভাবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে যেখানে আমাদের সাপ্লাই লাইনটা ইনসিকিউর হয়ে গেছে, সেটাকে মোকাবেলার জন্য আমরা কি কি ব্যবস্থা নিতে পারব। এর মধ্যে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে একটা আছে, বাণিজ্যিক অফিসগুলো আমরা কমিয়ে নিয়ে আসতেছি এক ঘন্টা করে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস চলবে। এটা সরকারি-বেসরকারি সকল অফিস ৯টা থেকে ৪টা পর্যন্ত চলবে।”

এছাড়া মার্কেট-শপিংমলও বিকেল ৬টার আর খোলা রাখা যাবে না বলে জানিয়েছেন তিনি।

এক নজরে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্তগুলো

১. সরকারি বেসরকারি অফিসের সময় কমলো ১ ঘন্টা, নতুন সময় ৯ টা থেকে ৪ টা।
২. ব্যাংক লেনদেন সকাল ৯ টা থেকে ৩ টা পর্যন্ত ।
৩. দোকান পাট মার্কেট শপিংমল বন্ধ করতে হবে সন্ধ্যা ৬ টার মধ্যে।
৪. বিয়ে বা সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা বন্ধ। 
৫. বিদেশে প্রশিক্ষণ বন্ধ, দেশে কর্মকর্তাদের প্রশিক্ষণ অর্ধেক কমানো। 
৬. স্কুল কলেজে ব‍্যক্তিগত গাড়ির বদলে ইলেক্ট্রিক বাস চালুর উদ্যোগ ।

এর বাইরে শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচি রোববার নির্ধারণ করবে মন্ত্রণালয়।

এম

Link copied!