পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তিপ্রাপ্ত আলোচিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে মেয়েকে সঙ্গে নিয়ে সিনেমা হলে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় তিনি রাজধানীর গুলশানের বাসভবন থেকে ধানমন্ডির জিগাতলায় অবস্থিত সীমান্ত সম্ভার প্রেক্ষাগৃহে যান।
জানা গেছে, সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে তিনি হলে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, দেশীয় চলচ্চিত্র ও সংস্কৃতিকে উৎসাহ দিতেই প্রধানমন্ত্রী সরাসরি হলে গিয়ে সিনেমাটি দেখার উদ্যোগ নেন। এর মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা ও অভিনয়শিল্পীদের মাঝে ইতিবাচক বার্তা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে ‘বনলতা এক্সপ্রেস’ বেশ আলোচনায় রয়েছে। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন তানিম নূর।
এম
আপনার মতামত লিখুন :