ছবি: সংগৃহীত
জাতীয় ঐক্য ও সহনশীলতাকে সমৃদ্ধ বাংলাদেশের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতি নয়, বরং জাতীয় স্বার্থে ঐক্য ধরে রাখাই এখন সময়ের দাবি।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘স্বাধীনতা পুরস্কার–২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সক্রিয়, তাই অভ্যন্তরীণ বিভাজন এড়িয়ে চলা জরুরি।
অনুষ্ঠানে তিনি জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রাখার কথা তুলে ধরে বলেন, জনদুর্ভোগ কমাতে সরকার আপাতত দাম না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।
অনুষ্ঠানের শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। রাষ্ট্রীয় এই সর্বোচ্চ নাগরিক সম্মান গ্রহণকে কেন্দ্র করে অনুষ্ঠানটি বিশেষভাবে আলোচনায় আসে।
এ বছর মোট সাতজনকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আরও ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধ, শিক্ষা, বিজ্ঞান, চিকিৎসা, সংস্কৃতি ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কারকে জাতীয় সম্মানের প্রতীক হিসেবে উল্লেখ করেন।
এসএইচ
আপনার মতামত লিখুন :