সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল আগামী ১ জুলাই থেকে বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। নতুন এই পে-স্কেলে মূল বেতন বা বেসিক ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। তবে বেসিকের এই বড় বৃদ্ধির সাথে সাথে বাতিল হতে যাচ্ছে বর্তমানের ১০ থেকে ১৫ শতাংশ বিশেষ সুবিধা।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিশেষ সুবিধা বাতিল হওয়ায় ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তাদের প্রকৃত বেতন বাড়বে মূলত ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে ৩৫ শতাংশ।
সুবিধা বাতিলের হিসাব ও প্রকৃত বেতন বৃদ্ধি
বর্তমানে ১ম থেকে ৯ম গ্রেডের চাকরিজীবীরা ১০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীরা ১৫ শতাংশ বিশেষ সুবিধা পেয়ে থাকেন। নতুন পে-স্কেল কার্যকর হলে এই বিশেষ সুবিধা আর থাকবে না। ফলে বেতন বৃদ্ধির হিসাবটি হবে নিম্নরূপ:
১ম থেকে ৯ম গ্রেড: ৫০% (প্রস্তাবিত বৃদ্ধি) - ১০% (বাতিল সুবিধা) = ৪০% প্রকৃত বৃদ্ধি
১০ম থেকে ২০তম গ্রেড: ৫০% (প্রস্তাবিত বৃদ্ধি) - ১৫% (বাতিল সুবিধা) = ৩৫% প্রকৃত বৃদ্ধি
এক নজরে
১ম গ্রেড
১ম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা। বর্তমানে এই গ্রেডের চাকরিজীবীরা ১০ শতাংশ বিশেষ সুবিধা পান। ফলে তাদের মোট প্রাপ্তি হয় ৮৫ হাজার ৮০০ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ৭ হাজার ৮০০ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ১ লাখ ১৭ হাজার টাকা।
২য় গ্রেড
২য় গ্রেডের মূল বেতন ৬৬ হাজার টাকা। ১০ শতাংশ বিশেষ সুবিধাসহ বেসিক হয় ৭২ হাজার ৬০০ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ৬ হাজার ৬০০ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ৯৯ হাজার টাকা।
৩য় গ্রেড
৩য় গ্রেডের মূল বেতন ৫৬ হাজার ৫০০ টাকা। ১০ শতাংশ বিশেষ সুবিধাসহ দাঁড়ায় ৬২ হাজার ১৫০ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ৫ হাজার ৬৫০ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ৮৪ হাজার ৭৫০ টাকা।
৪র্থ গ্রেড
৪র্থ গ্রেডের মূল বেতন ৫০ হাজার টাকা। ১০ শতাংশ বিশেষ সুবিধাসহ বেসিক হয় ৫৫ হাজার টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ৫ হাজার টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ৭৫ হাজার টাকা। ৫ম গ্রেডের মূল বেতন ৪৩ হাজার টাকা। ১০ শতাংশ বিশেষ সুবিধাসহ দাঁড়ায় ৪৭ হাজার ৩০০ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ৪ হাজার ৩০০ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ৬৪ হাজার ৫০০ টাকা।
৬ষ্ঠ গ্রেড
৬ষ্ঠ গ্রেডের মূল বেতন ৩৫ হাজার ৫০০ টাকা। ১০ শতাংশ বিশেষ সুবিধাসহ বেসিক হয় ৩৯ হাজার ৫০ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ৩ হাজার ৫৫০ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ৫৩ হাজার ২৫০ টাকা।
৭ম গ্রেড
৭ম গ্রেডের মূল বেতন ২৯ হাজার টাকা। ১০ শতাংশ বিশেষ সুবিধাসহ দাঁড়ায় ৩১ হাজার ৯০০ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ২ হাজার ৯০০ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ৪৩ হাজার ৫০০ টাকা।
৮ম গ্রেড
৮ম গ্রেডের মূল বেতন ২৩ হাজার টাকা। ১০ শতাংশ বিশেষ সুবিধাসহ বেসিক হয় ২৫ হাজার ৩০০ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ২ হাজার ৩০০ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ৩৪ হাজার ৫০০ টাকা।
৯ম গ্রেড
৯ম গ্রেডের মূল বেতন ২২ হাজার টাকা। ১০ শতাংশ বিশেষ সুবিধাসহ দাঁড়ায় ২৪ হাজার ২০০ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ২ হাজার ২০০ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ৩৩ হাজার টাকা।
১০ম গ্রেড
১০ম গ্রেডের মূল বেতন ১৬ হাজার টাকা। বর্তমানে এই গ্রেডের চাকরিজীবীরা ১৫ শতাংশ বিশেষ সুবিধা পান। ফলে তাদের বেসিক হয় ১৮ হাজার ৪০০ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ২ হাজার ৪০০ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ২৪ হাজার টাকা।
১১তম গ্রেড
১১তম গ্রেডের মূল বেতন ১২ হাজার ৫০০ টাকা। ১৫ শতাংশ বিশেষ সুবিধাসহ দাঁড়ায় ১৪ হাজার ৩৭৫ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ১ হাজার ৮৭৫ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ১৮ হাজার ৭৫০ টাকা।
১২তম গ্রেড
১২তম গ্রেডের মূল বেতন ১১ হাজার ৩০০ টাকা। ১৫ শতাংশ বিশেষ সুবিধাসহ দাঁড়ায় ১২ হাজার ৯৯৫ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ১ হাজার ৬৯৫ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ১৬ হাজার ৯৫০ টাকা।
১৩তম গ্রেড
১৩তম গ্রেডের মূল বেতন ১১ হাজার টাকা। ১৫ শতাংশ বিশেষ সুবিধাসহ বেসিক হয় ১২ হাজার ৬৫০ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ১ হাজার ৬৫০ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ১৬ হাজার ৫০০ টাকা।
১৪তম গ্রেড
১৪তম গ্রেডের মূল বেতন ১০ হাজার ২০০ টাকা। ১৫ শতাংশ বিশেষ সুবিধাসহ দাঁড়ায় ১১ হাজার ৭৩০ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ১ হাজার ৫৩০ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ১৫ হাজার ৩০০ টাকা।
১৫তম গ্রেড
১৫তম গ্রেডের মূল বেতন ৯ হাজার ৭০০ টাকা। ১৫ শতাংশ বিশেষ সুবিধাসহ দাঁড়ায় ১১ হাজার ১৫৫ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ১ হাজার ৪৫৫ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ১৪ হাজার ৫৫০ টাকা।
১৬তম গ্রেড
১৬তম গ্রেডের মূল বেতন ৯ হাজার ৩০০ টাকা। ১৫ শতাংশ বিশেষ সুবিধাসহ বেসিক হয় ১০ হাজার ৬৯৫ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ১ হাজার ৩৯৫ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ১৩ হাজার ৯৫০ টাকা।
১৭তম গ্রেড
১৭তম গ্রেডের মূল বেতন ৯ হাজার টাকা। ১৫ শতাংশ বিশেষ সুবিধাসহ বেসিক হয় ১০ হাজার ৩৫০ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ১ হাজার ৩৫০ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ১৩ হাজার ৫০০ টাকা।
১৮তম গ্রেড
১৮তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ৮০০ টাকা। ১৫ শতাংশ বিশেষ সুবিধাসহ দাঁড়ায় ১০ হাজার ১২০ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ১ হাজার ৩২০ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ১৩ হাজার ২০০ টাকা।
১৯তম গ্রেড
১৯তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ৫০০ টাকা। ১৫ শতাংশ বিশেষ সুবিধাসহ বেসিক দাঁড়ায় ৯ হাজার ৭৭৫ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ১ হাজার ২৭৫ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ১২ হাজার ৭৫০ টাকা।
২০তম গ্রেড
২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা। ১৫ শতাংশ বিশেষ সুবিধাসহ মোট বেসিক হয় ৯ হাজার ৪৮৭ টাকা ৫০ পয়সা। বিশেষ সুবিধা বাবদ পান ১ হাজার ২৩৭ টাকা ৫০ পয়সা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ১২ হাজার ৩৭৫ টাকা।
এম
আপনার মতামত লিখুন :