ছবি : সংগৃহীত
ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুবাইতে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদকে খুব শীঘ্রই ফেরত আনা হবে।
শনিবার (২০ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করি সংযুক্ত আরব আমিরাত সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগিরই তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। আমরা পারসুয়েশনে থাকব।
সম্প্রতি সরকারের সমন্বিত তৎপরতার ফলে ইন্টারপোলের রেড নোটিশ জারি হওয়ার পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে স্থানীয় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও জালিয়াতিসহ বিভিন্ন মামলায় বিদেশে পলাতক ছিলেন একসময়ের প্রতাপশালী এই কর্মকর্তা।
আওয়ামীলীগের বিষয়ে সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল মনে করি না। একটা মাফিয়া দল। তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তবে আগামী ২৩ জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে যেকোনো কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
পিএস
আপনার মতামত লিখুন :