আগামী আগস্ট মাসে দুই দফায় দুই দিন ছুটি পেতে যাচ্ছেন সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এ ছুটি মিলতে যাচ্ছে।
আগস্ট মাসের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরের দিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) যথারীতি অফিস খোলা থাকবে।
এ ছাড়া আগস্ট মাসের শেষ সপ্তাহে চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এরপরের দিন- অর্থাৎ বৃহস্পতিবার (২৭ আগস্ট) যথারীতি অফিস খোলা থাকবে।
তবে, ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর ছুটি বুধবার হওয়ায় সরকারি চাকরিজীবীদের জন্য লম্বা ছুটির সুযোগ রয়েছে। যদি কেউ ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’-এর ছুটির সঙ্গে বৃহস্পতিবার নৈমিত্তিক ছুটি নিতে পারেন তবে পরের দুই দিন যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সে ক্ষেত্রে এ ছুটি হবে চার দিনের।
একইভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর ছুটির সঙ্গে এক দিনের ছুটি নিতে পারলে মিলবে ফের চার দিনের ছুটি।
এদিকে অনেক বেসরকারি প্রতিষ্ঠানও শুক্র ও শনিবার বন্ধ থাকে। সে ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও এ দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ রয়েছে। সে ক্ষেত্রেও একইভাবে তাদের দুই দফায় বৃহস্পতিবার ছুটি নিতে হবে।
এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে এক দিন বাড়তি ছুটিসহ টানা সাত দিনের দীর্ঘ অবকাশ পেয়েছিলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। যাতায়াত নির্বিঘ্ন করতে সে সময় সাধারণ ছুটির পরিধিও বাড়িয়েছিল সরকার।
এম
আপনার মতামত লিখুন :