আমরাও যেন ফ্যাসিস্ট হয়ে না উঠি: আইনমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৬, ০৩:২৭ পিএম
আমরাও যেন ফ্যাসিস্ট হয়ে না উঠি: আইনমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন,দেশকে গণতন্ত্র, আইনের শাসনের স্বাদ দিতে এমন একটা দেশ গড়ার দিকে যেতে হবে। যেন ফ্যাসিজম আর ফিরে না আসে। সেই সঙ্গে আমরাও যেন ফ্যাসিস্ট হয়ে না উঠি।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

আইনমন্ত্রী বলেন, যে ফ্যাসিস্ট সরকার হাজারো মানুষকে হত্যা করেছে, ৩০ হাজার মানুষকে পঙ্গু ও অন্ধ করেছে, সেই ফ্যাসিস্টদের যারা ফিরিয়ে আনতে চায় তাদের বিষয়ে সচেতন থাকতে হবে। কেউ যেন আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সেজন্য রোডম্যাপ তৈরি করতে হবে।

তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ রেখে যেতে হবে। কাজ করলে ভুল হবে। ভুলকে সংশোধন করে এগিয়ে যেতে হবে। হযরত মুহাম্মদ (সা.) আদর্শে এগিয়ে যেতে হবে।

পিএস

Link copied!