আইজিপির বক্তব্য নিয়ে সিদ্ধান্ত জাপান সফর শেষে: তথ্য উপদেষ্টা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৬, ০১:০০ পিএম
আইজিপির বক্তব্য নিয়ে সিদ্ধান্ত জাপান সফর শেষে: তথ্য উপদেষ্টা

ফাইল ছবি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে সরকার। প্রধানমন্ত্রী জাপান সফর শেষে দেশে ফেরার পর এই বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তথ্য উপদেষ্টা।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই অন্যায়ের পরিণতি সংশ্লিষ্টদের অবশ্যই ভোগ করতে হবে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, কোনো মানুষ মারা যাওয়ার পর তার মরদেহের সঙ্গে এমন আচরণ সাধারণ মানুষ কখনোই পছন্দ করে না। যারা এমন অপকর্ম করে, তারা সমাজে চূড়ান্তভাবে নিন্দিত হবে এবং তাদের এই কাজের জন্য কোনো সমর্থন মিলবে না।

এসএইচ 

Link copied!