বিদ্যুৎ বিপর্যয় নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২, ০৬:১৯ পিএম
বিদ্যুৎ বিপর্যয় নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

ফাইল ছবি

ঢাকা : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, সন্ধ্যার পর সারাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে মুঠোফোনে সাংবাকিদের এ তথ্য জানিয়েছেন তিনি।

নসরুল হামিদ জানান, জাতীয় গ্রিডে বিপর্যয়ের ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সন্ধ্যার পর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করছি। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আরও দুই থেকে তিন ঘণ্টা সময় লাগবে।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য কাজ করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) আশা প্রকাশ করেছে, রাতের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। শুরুতে জরুরি স্থাপনায় বিদ্যুৎ সরবরাহে প্রাধান্য দেওয়া হচ্ছে। এরই মধ্যে টঙ্গি, ঘোড়াশালসহ কয়েকটি জায়গার পাওয়ার প্ল্যান্ট চালু হয়েছে।

জানা গেছে, আশুগঞ্জ গ্রিডে ত্রুটির ফলে জাতীয় গ্রিডে বিপর্যয় (ট্রিপ) হয়। এতে রাজধানীসহ চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ জেলায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এর আগে, মঙ্গলবার দুপুর ২টা ৫ মিনিটের দিকে এ বিপর্যয় ঘটে।

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!