তারেক রহমানকে অভিনন্দন জানাল পাকিস্তান

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১১:০৮ এএম
তারেক রহমানকে অভিনন্দন জানাল পাকিস্তান

ফাইল ছবি

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কথিত ‘ভূমিধস বিজয়’ অর্জনের পরও চূড়ান্ত ফল ঘোষণা না হওয়া সত্ত্বেও বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এক বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক প্রত্যাশার প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন রয়েছে।’ 

তিনি জানান, বাংলাদেশের আসন্ন সরকারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো বিস্তৃত করতে ইসলামাবাদ আগ্রহী।

তিনি আরো আশা প্রকাশ করেন, ঢাকায় সৃষ্ট নতুন রাজনৈতিক পরিস্থিতি দক্ষিণ এশিয়ায় আরো ভারসাম্যপূর্ণ, স্বাধীন ও পারস্পরিক সম্মাননির্ভর সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে।

সূত্র : বিবিসি বাংলা

এসআই

Link copied!