সংসদে স্বাস্থ্যমন্ত্রী

করোনা ভ্যাকসিন কেনায় ব্যয় ৪ হাজার ৩৯৪ কোটি টাকা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ১২:১৩ পিএম
করোনা ভ্যাকসিন কেনায় ব্যয় ৪ হাজার ৩৯৪ কোটি টাকা

দেশে করোনা মহামারি মোকাবিলায় ভ্যাকসিন ক্রয়ে মোট ৪ হাজার ৩৯৪ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিন-এর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০২০-২১ অর্থবছর থেকে করোনা মোকাবিলায় ভ্যাকসিন ও সংশ্লিষ্ট সরঞ্জাম আমদানি ও ক্রয়ের জন্য মোট ৪ হাজার ৬৮৫ কোটি টাকার বেশি বরাদ্দ রাখা হয়েছিল। এর মধ্যে এখন পর্যন্ত ভ্যাকসিন কেনায় ব্যয় হয়েছে ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ টাকারও বেশি।

তিনি আরও জানান, ভ্যাকসিন কার্যক্রম পরিচালনায় অন্যান্য খাতেও উল্লেখযোগ্য ব্যয় হয়েছে। এর মধ্যে সিরিঞ্জ কেনায় প্রায় ৩০ কোটি ৮৮ লাখ টাকা, ভ্যাকসিন পরিবহনে ১৯ কোটি ৫৭ লাখ টাকার বেশি এবং সিরিঞ্জ শিপিং ও চার্জ বাবদ প্রায় ১ কোটি টাকা ব্যয় হয়েছে।

ভ্যাকসিন আমদানিতে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসেনি। তবে কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার ফলে দেশ দ্রুত করোনা পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় ফিরতে সক্ষম হয়েছে।

এম

Link copied!