সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-এর স্মরণে প্রবর্তিত ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক-২০২৬’ ভূষিত হয়েছেন দেশের বিভিন্ন অঙ্গনে অবদান রাখা ১৫ জন বিশিষ্ট ব্যক্তি।
শুক্রবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ‘বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক’ এই স্বর্ণপদক চালু করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আয়োজকরা জানান, জাতীয় পর্যায়ে রাজনীতি, ক্রীড়া, সাহিত্য, সাংবাদিকতা, ব্যবসা ও সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের প্রতিবছর এ সম্মাননা দেওয়া হবে।
এবারের পুরস্কারপ্রাপ্তরা হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু; মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন; প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ; যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক; প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন; বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ; ‘মায়ের ডাক’-এর সংগঠক সানজিদা ইসলাম তুলি; বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল; সাহিত্যিক ড. মাহবুব হাসান; কবি আবদুল হাই শিকদার; সাংবাদিক আশরাফ কায়সার; শিল্পপতি ড. আবুল কাশেম হায়দার; ব্যবসায়ী আবদুল হক এবং ফাতেমা বেগম (বেগম জিয়ার ব্যক্তিগত সহকারী)।
আয়োজক সংগঠনটি জানিয়েছে, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্রের জন্য ভূমিকা এবং জাতীয় অবদানের স্মৃতিকে ধরে রাখতেই এই স্বর্ণপদক চালু করা হয়েছে।
এম
আপনার মতামত লিখুন :