রামিসা বিচার আটকে আছে ডিএনএ রিপোর্টে, ঈদের পর শুরুর আশা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০১:১৪ পিএম
রামিসা বিচার আটকে আছে ডিএনএ রিপোর্টে, ঈদের পর শুরুর আশা

ফাইল ছবি

বহুল আলোচিত রামিসা হত্যা মামলার বিচারিক কার্যক্রম এখন ডিএনএ (ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড) রিপোর্টের ওপর আটকে আছে। তবে পবিত্র ঈদুল আজহার আগেই এই ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়া যাবে এবং ঈদের পরপরই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। আজ শনিবার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি।

আইনমন্ত্রী বলেন, রামিসা হত্যা মামলার বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করতে সরকার আন্তরিক। বর্তমানে মামলার ডিএনএ রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। ঈদের আগেই এই পরীক্ষা প্রতিবেদন তদন্ত কর্মকর্তার হাতে চলে আসবে বলে আশা করা যাচ্ছে। আর প্রতিবেদনটি পাওয়ামাত্রই ঈদের ছুটি শেষে আদালতের কার্যক্রম শুরু হলে এই মামলার বিচারিক প্রক্রিয়া পুরোদমে শুরু করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলোচিত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে ডিএনএ প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ হিসেবে কাজ করবে। আইনমন্ত্রীর এমন বক্তব্যের পর রামিসার পরিবার ও সাধারণ মানুষের মনে দ্রুত বিচার পাওয়ার আশা তৈরি হয়েছে।

এসএইচ 
 

Link copied!