ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১০, ২০২৬, ০৬:১০ পিএম
ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ফাইল ছবি

ঢাকা: বদলি ও পদায়ন করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাত অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ও সহকারী কমিশনাকে (এসি)। সোমবার (১০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়নের তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার জিয়াউল হক শাহকে সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-মোহাম্মদপুর), তেজগাঁও বিভাগে পদায়ন করা হয়েছে।

সহকারী পুলিশ কমিশনার রাকিবুল হাসান সাকিবকে সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-উত্তরা-পূর্ব), উত্তরা বিভাগে পদায়ন করা হয়েছে। 

ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. সাইফুল্লাহকে সহকারী পুলিশ কমিশনার (ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন), গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম-উত্তর বিভাগে পদায়ন করা হয়েছে।

উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-উত্তরা পূর্ব) মো. হাবিবুর রহমানকে সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার-৩), অপারেশনস বিভাগে পদায়ন করা হয়েছে।

পিওএম বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পিওএম-পূর্ব) শাহিবুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার (অস্ত্রাগার), লজিস্টিকস বিভাগে পদায়ন করা হয়েছে।

গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড/টুআইসি) মো. আল আমিন হোসাইনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বাড্ডা জোন), গুলশান বিভাগে পদায়ন করা হয়েছে। 

প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মেইনটেন্যান্স) এহসানুল কামরান তানভীরকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-লালবাগ), ট্রাফিক-লালবাগ বিভাগে বদলি করা হয়েছে। 

পিএস

Link copied!