প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট: ইসি সচিব

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০৩:৩৯ পিএম
প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট: ইসি সচিব

ছবি : সংগৃহীত

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছে, প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট হবে।

রোববার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান

ইসি সচিব বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে। প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট হবে।

আখতার আহমেদ আরও বলেন, প্রথম ধাপে সদর উপজেলার ইউনিয়নগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আর কোনো ভোটেই ইভিএম ব্যবহার হবে না।

নির্বাচন কমিশন ৬ বছর বয়স থেকেই ব্যক্তির ডাটা নেওয়ার পরিকল্পনা করছে বলেও এ সময় জানান ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।

পিএস

Link copied!