দেশে পরপর দুবার ভূমিকম্প

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৯:০৭ এএম
দেশে পরপর দুবার ভূমিকম্প

ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এ ভূকম্পন অনুভূত হয়। এতে অনেকের ঘুম ভেঙে যায় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের ভূকম্পন জারিপ সংস্থা ইউএসজিএস জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৩। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মাত্র দুই মিনিটের ব্যবধানে পরপর দুবার ভূকম্পন অনুভূত হয়। এতে অনেকের ঘুম ভেঙে যায় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৭টা ২ মিনিটে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। এর ঠিক দুই মিনিট পর সকাল ৭টা ৪ মিনিটে দ্বিতীয় দফায় আবারও কম্পন অনুভূত হয়।

প্রাথমিক তথ্যে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকা থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে।

শুধু বাংলাদেশেই নয়, নেপাল ও ভারতে বিভিন্ন এলাকাতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

এম

Link copied!