দুই দিনের কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৬, ১২:৫৬ পিএম
দুই দিনের কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

ফাইল ছবি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী ৭ ও ৮ নভেম্বর দেশজুড়ে এসব কর্মসূচি পালন করবে সংগঠনটি। বৃহস্পতিবার ছাত্রদলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কর্মসূচি সফল করতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৭ নভেম্বর শনিবার দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর ও কলেজে দিবসটি উপলক্ষে পোস্টার সাঁটানো হবে। একই দিন বেলা ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন নেতাকর্মীরা। এছাড়া দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী এবং বিকাল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেবে ছাত্রদলের ঢাকা মহানগরের ইউনিটগুলো।

কর্মসূচির দ্বিতীয় ও শেষ দিন ৮ নভেম্বর রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হবে। একই দিনে দেশের সব বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মহানগর ও জেলা পর্যায়েও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এসএইচ 

Link copied!