ছবি: নিজস্ব
ঢাকা: বিক্রমপুর-মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির উদ্যোগে ৮ম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) রাজধানীর সেন্ট্রাল রোডে ইউনূছ গ্রুপের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বৃত্তি কার্যক্রম, সংগঠনের গঠনতন্ত্র এবং আসন্ন সুধী সমাবেশের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ ইউনুছ।
সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক তাহিয়াত হোসেন। এ সময় বক্তব্য দেন সদস্য খান মো. নজরুল ইসলাম হান্নান, ড. মো. সাইদুল ইসলাম খান অপু, অ্যাডভোকেট মোহসীন শেখ, তালুকদার আব্দুস সালাম, সাইদ হাসান, মাসুম শেখ, খোরশেদ, শেখ আজাহার হোসেনসহ সমিতির অন্যান্য সদস্যরা।
বক্তারা বৃত্তি কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছভাবে পরিচালনা, গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংশোধন ও বাস্তবায়ন এবং আসন্ন সুধী সমাবেশ সফলভাবে আয়োজনের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
ভায় বিভিন্ন বিষয়ে সদস্যদের মতামত গ্রহণ করা হয় এবং সমিতির কার্যক্রমকে আরও শক্তিশালী করতে বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।
সজিব/পিএস