রাজধানীর ধানমন্ডিতে শতাধিক সুবিধাবঞ্চিত পথশিশুর মাঝে খাবার বিতরণ করেছে সেন্টার ফর পলিসি অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট (সিপিপিএম)।
শনিবার (২৮ নভেম্বর) ধানমন্ডির শংকর এলাকায় সংস্থাটির উদ্যোগে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান, সিনওয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিপিপিএমের যুগ্ম সম্পাদক প্রকৌশলী আহসান হাবীব, সমাজসেবক ও সিপিপিএমের সদস্য নাজমুল হক, সাংবাদিক ও সিপিপিএমের সদস্য সাজ্জাদ হোসাইন, সমাজসেবক ও এনসিপির জামালপুর জেলা দায়িত্বশীল আবিদুর রহমান, সিপিপিএমের সদস্য খালিদ হাসান তুহিন এবং সমাজসেবক ও এনসিপির জামালপুর জেলা দায়িত্বশীল মো. ইউসুফ হাসান।
খাবার বিতরণকালে অতিথিরা সমাজের বিত্তবান ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আয়োজকেরা জানান, ক্ষুধার্ত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্য নিয়েই সিপিপিএম এই উদ্যোগ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
খাবার বিতরণ কর্মসূচিতে সিপিপিএমের অন্যান্য স্বেচ্ছাসেবক ও স্থানীয় প্রতিনিধিরাও অংশ নেন।
এম