হঠাৎ ভাটায়ায় চলন্ত বাসে আগুন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৬, ০৮:০৪ পিএম
হঠাৎ ভাটায়ায় চলন্ত বাসে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারা এলাকার কোকাকোলা মোড়ে চলন্ত অবস্থায় একটি বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে যাত্রীরা সময়মতো দ্রুত নেমে যেতে সক্ষম হওয়ায় এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে চলন্ত বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই বারিধারা স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় এবং ৫টা ৫৮ মিনিটে সেখানে পৌঁছায়। পরে দ্রুত তৎপরতা চালিয়ে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে তারা।

প্রাথমিক পর্যায়ে বাসটিতে হঠাৎ আগুন দেখতে পেয়ে আতঙ্কিত যাত্রীরা কোনো বড় বিপদ ঘটার আগেই দ্রুত নিরাপদ দূরত্বে নেমে যান। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর অগ্নিকাণ্ডের আসল কারণ ও ক্ষতির বিবরণ জানা যাবে।

এসএইচ 

Link copied!