জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০১:০৯ পিএম
জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশে ১৪৪৭ হিজরি সনের জিলকদ মাস শুরু হচ্ছে সোমবার (২০ এপ্রিল)। শনিবার (১৮ এপ্রিল) দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে রোববার (১৯ এপ্রিল) শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। আর সোমবার শুরু হচ্ছে জিলকদ মাস।

ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পরের মাস হলো জিলহজ এবং মাসটির ১০ তারিখে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা।

২০ এপ্রিল থেকে আগামী মে মাসের ১৮ তারিখ পর্যন্ত ২৯ দিন জিলকদ মাস। জিলহজ মাস শুরু হতে পারে ১৯ মে। সে হিসেবে জিলকদ মাস ২৯ দিনে শেষ হলে ২৮ মে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

এদিকে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হলে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ২৯ মে।
 
তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই নির্ধারিত হবে জিলহজ মাসের শুরু এবং ঈদুল আজহার সঠিক দিন। এ বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটি চূড়ান্ত ঘোষণা দেবে।

পিএস

Link copied!