ছবি : সংগৃহীত
ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে মাগুরা-১ আসন থেকে নির্বাচন করেছিলেন। এমপিও হয়েছিলেন। তবে ২৪ এর গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশ ছাড়া এই অলরাউন্ডার।
তবে সম্প্রতি দেশের একটি অনলাইন সংবাদমাধ্যমে মুঠোফোনে দেওয়া সাক্ষাৎকারে সাকিব কথা বলেছেন রাজনীতি নিয়ে। সেখানে তিনি জানিয়েছেন, রাজনীতি করলে আওয়ামী লীগের হয়েই করার ইচ্ছা তার।
সাকিব আল হাসান বলেন, ‘সেটাই তো হওয়ার কথা (আওয়ামী লীগে প্রতিজ্ঞাবদ্ধ), তাই না? আমার এত দল পরিবর্তন করার শখ নেই, ইচ্ছা নেই এবং কোনো কালেও ছিল না। আমি এই জিনিস কখনও করিনি। ঠিক আছে?’
তিনি আরও বলেন, ‘আমি যদি একটা ছোট দলেও কোনো দিন নাম লিখিয়েছি তো ওই দলের প্রতি সবসময় অনুগত ছিলাম। পল্টি দেওয়ার অভ্যাস নেই।’
সাকিব আরও বলেন, ‘এখন নিষিদ্ধ, তাই বলে আজীবন নিষিদ্ধ থাকবে নাকি? আজীবন কি কেউ কাউকে নিষিদ্ধ করে রাখতে পারে! এটা তো মানুষের গণতান্ত্রিক অধিকার। দেশের একটা বড় অংশকে তো দাবিয়ে রাখতে পারবেন না।’
পিএস
আপনার মতামত লিখুন :